HB Aviation & Tourism Institute

CONTACT FOR QUERIES :  096 1096 2096  HBAVIATIONBD@GMAIL.COM

HB Aviation & Tourism Institute- 9th Certificate & Award Ceremony 2026

HB Aviation & Tourism Institute এর ৯ম Certificate & Award Ceremony সফলভাবে অনুষ্ঠিত

বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরিতে অগ্রণী প্রতিষ্ঠান HB Aviation & Tourism Institute-এর ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত HB 9th Certificate & Award Ceremony ৩রা জানুয়ারি ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট (KIB) এর Auditorium-এ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

৯ম Certificate & Award Ceremony

অনুষ্ঠানে ২০২৫ সালে কোর্স সম্পন্ন করা ২০০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি উদ্যোক্তা, সফল চাকরিজীবী ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪০ জনের অধিক ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ ঘোষণা দেওয়া হয় যে, HB Aviation & Tourism Institute বাংলাদেশে প্রথম প্রাইভেট এভিয়েশন ও ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে Pacific Asia Travel Association (PATA)-এর সদস্যপদ অর্জন করেছে।
এ উপলক্ষে পাটার সিইও জনাব নুর আহমেদ হামিদ মালয়েশিয়া থেকে পাঠানো ভিডিও বার্তায় HB Aviation-কে অভিনন্দন জানান এবং এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ক্যারিয়ার ও নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জনাব তৌফিক রহমান বলেন, পাটার গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে HB Aviation-এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের স্কিল ও পেশাগত এক্সপোজার লাভ করবে।

অনুষ্ঠানে প্যানেল ডিস্কাসন এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ গোলাম কাদির, ট্যুরিজম এক্সপার্ট ও সিইও, অ্যাডভেঞ্চার এস্কেপ এশিয়া; জনাব এম. মাশিউর রহমান, জেনারেল ম্যানেজার, গ্যালাক্সি হলিডেজ লিমিটেড; এবং জনাব কুন্তল আউলাদ, সহকারী মহাব্যবস্থাপক (সেলস), জাজিরা এয়ারওয়েজ। এবং প্যানেল ডিস্কাসনটি পরিচালনা করেন, এভিয়েশন ডটকম বিডির ফাউন্ডার ও এইচবির সিনিয়র ট্রেইনার জনাব হারুনর রশীদ। প্যানেল ডিস্কাসন এ তারা তাঁদের বক্তব্যে বলেন, এভিয়েশন ও ট্যুরিজম খাতে চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে দক্ষ জনবলের চাহিদা আরও বাড়বে এবং তরুণদের জন্য বহুমুখী ক্যারিয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, HB Aviation & Tourism Institute বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)-এর দল Sylhet Titans এর অফিসিয়াল পার্টনার। এ উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটার মমিনুল হক ভিডিও বার্তায় HB Aviation-কে অভিনন্দন জানান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের একান্ত সচিব জনাব মাহমুদুর রহমান খান (মামুন), এম৩৬০ আইসিটি এর চেয়ারম্যান জনাব মাহাবুবুল হক এবং সিইও ফাহিম শাহরিয়ার, সেইবার বাংলাদেশ এর সেলস ম্যানাজার জনাব আজাদ বারকাত, মালদ্বীপ এয়ারলাইন্সের ম্যানেজার জনাব মেজবাহ উল হক, সৌদি এয়ারলাইনস এর গ্রাউন্ড ক্রু যোবায়ের রহমান, ফার্স্ট ট্রিপ ওটিএ এর সিওও জনাব হাসনাইন রাফিক, বিডি ফেয়ার লিমিটেড এর জনাব বিটুল আহমেদ, এয়ারস্পান এর জনাব ইয়াসিনুল জুম্মা, হেলথট্রিপ এর জনাব সাকির আহমেদ, পিএসও এর ফাউন্ডার জনাব জিসান আহমেদ

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের Founder & Chairman যাকি এস বারী তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতে দেশে ও দেশের বাইরে তরুণদের জন্য এভিয়েশন ও ট্রাভেল ট্যুরিজম স্কিল আরও বিস্তৃত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং পাটার সদস্যপদের সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই HB Aviation-এর মূল লক্ষ্য।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল ইন্ডাস্ট্রির কর্মকর্তা, HB-এর ট্রেইনার, টিম মেম্বার ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালন করেন বিমান বাংলাদেশের গ্রাউন্ড ক্রু ও বাংলাদেশ বেতার এর সংবাদ পাঠক জনাব ইউসুফ ইকরাম।

 

৯ম Certificate & Award Ceremony

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *